• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

by Aparadhdamon
September 10, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর– চাঁদপুরের হাজীগঞ্জে ১২৭ বস্তায় থাকা প্রায় ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে দুইজন ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। জানা গেছে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। এ সময় হকার্স মার্কেটে নিলয় প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১১ বস্তায় থাকা প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ব্যবসায়ী পারভেজকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এরপর একই মার্কেটের নয়ন প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১১৬ বস্তায় থাকা ২৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ব্যবসায়ী নয়নকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, অভিযানে ২৪৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট দুইজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহুল আলম চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

নদী দখলে সরকারি দলের লোকেরাই সম্পৃক্ত : অ্যাড. কামরুল ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

1 year ago

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের তৎপরতাই একের পর এক মাদক কারবারিরা হচ্ছে গ্রেফতার

3 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন