• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, April 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

৩০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে হাইডেলবার্গ সিমেন্ট

by Administration
April 27, 2023
in Uncategorized
0
৩০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে হাইডেলবার্গ সিমেন্ট
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কোম্পানিটির বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি এক টাকা করে মোট ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০ টাকা লভ্যাংশ দেবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ১৩ পয়সা ঋণাত্মক। এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪১ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের ২০২০ সালে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

একইভাবে ১৯৯৪ সাল থেকে শেয়ারহোল্ডারদের উচ্চহারে লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। তার আগের বছর ১৯৯৩ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে বহুজাতিক এই কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৩ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

১৯৮৯ তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৭ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৪৭ টাকা ৮০ পয়সা।

Administration

Administration

Next Post
মিডল্যান্ড ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

মিডল্যান্ড ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

মহাদেবপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

3 years ago
aparadh damon

সাপাহারে ৮শ’ ইয়াবা ও ট্যাপেন্ডাসহ মাদক ব্যবসায়ী আটক

4 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন