• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 6, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বানিজ্য

ব্যাংক কোম্পানি আইন গোপন দলিল নয়, জনস্বার্থে উন্মুক্ত করুন

by Administration
April 27, 2023
in বানিজ্য
0
ব্যাংক কোম্পানি আইন গোপন দলিল নয়, জনস্বার্থে উন্মুক্ত করুন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইনের খসড়া কোনো গোপন দলিল নয় উল্লেখ করে তা জনসমক্ষে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রায় এক মাস আগেই আইনটির খসড়া মন্ত্রিপরিষদ কমিটিতে যখন অনুমোদিত হয়, তখন আমাদের প্রত্যাশা ছিল যে, বর্তমান সরকারেরই অনুসৃত চর্চা অনুযায়ী খসড়াটি সংশ্লিষ্ট অংশীজনের মতামত ও পরামর্শের জন্য প্রকাশিত হবে। কিন্তু খসড়াটি অদ্যাবধি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, আইএমএফের সফররত মিশন খসড়াটি দেখতে চাইলে তা দেখাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গোপনীয়তা সুরক্ষার যুক্তিতে অপারগতা প্রকাশ করেছে, যা আমাদের হতবাক করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রত্যক্ষভাবে জনস্বার্থ সংশ্লিষ্ট এই আইনকে কোন যুক্তিতে গোপনীয় শ্রেণিভুক্ত করা সম্ভব, তা যেমন বোধগম্য নয়। বিশেষ করে এ কারণে যে ব্যাংক খাতের নীতিকাঠামো ইতোমধ্যে ঋণখেলাপি, বিভিন্ন প্রকার জালিয়াতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের করায়ত্ত হয়েছে বলে জনমনে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, খসড়াটি অনতিবিলম্বে অতি জরুরি বিবেচনায় জনস্বার্থে প্রকাশ করুন এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ করার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করুন।

ব্যাংক খাতে সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ে টিআইবির গবেষণাপ্রসূত সুপারিশের সঙ্গে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবি আশা করছে যে, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতে অংশীজন, বিশেষ করে এ খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের মতামতের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হবে।

Administration

Administration

Next Post
৩০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে হাইডেলবার্গ সিমেন্ট

৩০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে হাইডেলবার্গ সিমেন্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কামারখন্দ থানা কমিটি এবং নন্দীগ্রাম থানা কমিটির অনুমোদন দেয়া হয়েছে, বিভাগীয় প্রধান দৈনিক জাতীয় অপরাধ দমন।।।

2 years ago
কেরানীগঞ্জ সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জ সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে কারাদণ্ড

3 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন