ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮

অনলাই ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৬০৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে।

তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
এর মধ্যে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আর শুধু সেপ্টেম্বরেই সারা দেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *