অনলাইন ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারং এলাকায় স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন ইম্ফলের সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো বলেন, কিছু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। তবে যাদের লাইফ সাপোর্ট বা হিমোডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের সিজা হাসপাতালেই রাখা হবে।
মুখ্যমন্ত্রী হাসপাতালে এসে রোগীদের আশ্বস্ত করেছেন। আক্রান্তদের চিকিৎসায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। চান্দেল জেলা সদর থেকে সুমিল লাংহু এএনআইকে জানান, গত দুই থেকে তিন দিন ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ধারণা, বিষাক্ত মদ পান করার কারণেই এত মানুষের অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
লাংহু বলেন, মদটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মদ পান করার পরই আক্রান্ত ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। হতাহতের সংখ্যা সম্পর্কে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
এ ছাড়া বাবিনা হাসপাতালেও একই ধরনের উপসর্গ নিয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে লাংহু বলেন, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকারের এই সহযোগিতায় তারা সন্তুষ্ট।