বোরহানউদ্দিন প্রতিনিধি : জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) পুলিশ সুপার, ভোলা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলীর নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ০৬ অক্টোবর ২০২৬ খ্রি. ভোর ০৪:৩০ ঘটিকায় পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার শপিং কমপ্লেক্সের “মা স্টোর”-এ অভিযান পরিচালনা করে রুবেল চন্দ্র দে (৩৫)-কে ১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫,৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভোলা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।