শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনে ভিডিও কনফারেন্স

বোরহানউদ্দিন প্রতিনিধি : শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে ভোলা জেলা প্রান্ত থেকে সংশ্লিষ্ট সকলে সংযুক্ত হন।

উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা এবং জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় ৫০ বছরের পথচলা উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *