জি এম কাদেরের বাসভবনে হামলা

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে কিছু ব্যক্তি হামলা চালিয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যবলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।’

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন।

মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে।

ফেসবুকে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকের নিক্ষেপ করছেন। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেনে হামলাকারীরা।

হামলার ঘটনার একটি ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনার এমন বক্তব্যের কারণে তার বাড়িতে হামলা করা হয়েছে। এমন মব কালচার থেকে বেরিয়ে আসা উচিত।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাউকে পাইনি।

ওসি জানান, সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *