অনলাইন ডেস্ক : সাভারে একটি বহুতল ভবনে থাকা বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারে অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।