নিউজিল্যান্ডের দাপটে শেষ ম্যাচেও হারল ভারত

অনলাই ডেস্ক: প্রথম তিন ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিশ্চিত করেছিল ভারত। শেষ দুই ম্যাচ তাই হয়ে উঠেছিল নিছক আনুষ্ঠানিকতার।

সেই দুই ম্যাচেই জ্বলে উঠল নিউজিল্যান্ড। অকল্যান্ডে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ৮৭ রানে হারানোর পর আজ হ্যামিল্টনে তাদের ৭ উইকেটে উড়িয়ে দিল।

সেডন পার্কে শেষ টি-টোয়েন্টিতে ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ২ ওভার বাকি রেখেই টপকে গেল নিউজিল্যান্ড। শ্রেয়াস আইয়ারের দলকে তাই ৩-২ ব্যবধানের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তবে তৃতীয় উইকেটে ঈশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৯৩ রানের ঝড়ো জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

২৩ বলে ৫০ রান করেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের পক্ষে পেসার অ্যাডাম মিলনে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটাররা ভারতীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। ওপেনার টিম সাইফার্ট ৫০ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ৯৩ রান করেন। শতকের খুব কাছে গিয়ে তিনি আউট হলেও বাকি কাজ সারেন দারুণ ফর্মে থাকা গ্লেন ফিলিপস। তিনি ৩৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।৪ নভেম্বর দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *