শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

০৬ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ০০:০৫ ঘটিকায় রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি বসতঘর থেকে মোঃ হেমায়েত হোসেন ওরফে খোকন চাকলাদার (৫০), মোঃ মাকসুদ (৪৬) ও আবু তাহের (৩৫)-কে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ০২টি রামদা, ০২টি বগি দা, ০১টি চাইনিজ কুড়াল, ০২টি ছুরি, ০১টি তালা কাটার, ০৩টি কেচি, ০১টি লোহার রড, ০১টি পাথর, ০২টি ওয়াকিটকি, ০৪টি মোবাইল ফোন, ০১টি পাওয়ার ব্যাংক, ০১টি ম্যাগনিফাইং গ্লাস, ০১টি স্ক্রু ড্রাইভার, ০১টি মাইক্রোফোন স্পিকার ও ০১টি কাঁধ ব্যাগসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের সময় অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়।

এ ঘটনায় শশীভূষণ থানায় মামলা নং-০৪, তারিখ ০৬/১০/২০২৬ খ্রি., দণ্ডবিধির ১৭১/৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোলা জেলা পুলিশের অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *