• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, May 6, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

অর্ধেকের কম জনবল নিয়ে আমরা রেলকে সাজানোর চেষ্টা করছি- নব নিযুক্ত রেলপথ সচিব আবদুল বাকী 

by Md. Nazmul Islam
October 13, 2024
in E-Paper, বাংলাদেশ, বানিজ্য
0
অর্ধেকের কম জনবল নিয়ে আমরা রেলকে সাজানোর চেষ্টা করছি- নব নিযুক্ত রেলপথ সচিব আবদুল বাকী 
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

এই মুহূর্তে রেলে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী ৪৭ হাজার ৫০০ লোক থাকার কথা। কিন্তু আছে জনবল আছে ২২ হাজারের মত। অন্তরবর্তীকালীন সরকার গঠনের পর অর্ধেকের কম জনবল নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। জনবল বৃদ্ধির ব্যাপার সহ রেলকে আধুনিকায়ন করতে হলে আমাদের দক্ষ জনবল ও উন্নত লোকোমেটিভ তৈরী করতে হবে। এ ব্যাপারে আমরা বিভিন্ন বৈদেশিক সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। এ নিয়ে আমরা কাজ করছি এবং রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।রেলে যাত্রীসেবার মান বাড়াতে অবকাঠামো ও উন্নয়নে রেলওয়ের প্রাচীন শহর আধুনিকায়ন ঈশ্বরদী গড়তে বাংলাদেশ রেলওয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে।

গতকাল ১২ অক্টোবর (শনিবার) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

রেলপথ সচিব ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনের সময় রেলওয়ের ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ঈশ্বরদী জংসন স্টেশনে আন্তঃ নগর চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার বিশেষ অনুরোধ জানান। এ ছাড়াও ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়ন, রোগী ও বয়স্ক যাত্রীদের ফুটওভার ব্রিজে ওঠানামার জন্য চলন্ত সিঁড়ি স্থাপনসহ বিভিন্ন দাবি জানান। 

জবাবে তিনি বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য ঢাকায় ফিরে খোঁজখবর নেওয়া হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাভজনক করার জন্য ঈশ্বরদী থেকে অপারেট করা গেলে সেক্ষত্রে লাভের একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা এটি বিবেচনায় নেব। 

এর আগে শুক্রবার রাতে পাকশী বিভাগীয় সদর দপ্তরে আসেন রেল সচিব। রাত্রি যাপনের পর শনিবার তিনি লোকোমোটিভ রানিং সেড, রেলওয়ে ক্যারেজ, ঈশ্বরদী জংসন স্টেশন, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টারসহ রেলওয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং পাকশীতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

এ সময় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. মামুনুল ইসলাম, চীফ অপারেটিং সুপারিনটেডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজরা (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ, ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, ঈশ্বরদী জংসন স্টেশন সুপারিনটেডেন্ট মহিউল ইসলাম, ক্যারেজ ইনচার্জ সাদ্দাম হোসেনসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় নব নিযুক্ত রেলপথ সচিবকে লোকোমোটিভ, ক্যারেজ ডিপার্টমেন্ট, স্টেশনের কর্মকর্তারা সহ তাকে ফুলেল শুভেচ্ছা শিক্ত করেন।

রেলপথ মন্ত্রণায়ের যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসাবে কর্মরত ছিলেন।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post

নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চরবাগডাঙ্গা ইউনিয়ন শেষ সম্বল টুকু রক্ষা করতে বাঁচার আকুতি 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় ৬৪ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

নওগাঁয় ৬৪ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

2 years ago
নওগাঁর মহাদেবপুরে বিনামূল্য চক্ষু শিবির অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে বিনামূল্য চক্ষু শিবির অনুষ্ঠিত

3 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন