
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটা) অদ্য ০২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির চলমান কার্যক্রম নতুন ভাড়া করা ভবনে শুভ উদ্বোধন করেন জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় । নতুন এই ভবনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার ভবনটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং পরে বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ। তারা নতুন স্থানে সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।



