চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বোরহানউদ্দিন প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ১ম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মেহেদী শাহরিয়ার, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

উদ্বোধনী দিনের খেলায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানার পুরুষ কাবাডি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত খেলায় খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলীয় চেতনা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও প্রাণবন্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

খেলায় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ; টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স ও বিভিন্ন থানা হতে আগত পুরুষ ও নারী কাবাডি দলের ক্রীড়ামোদী খেলোয়ারবৃন্দ।

১ম দিনের খেলার ফলাফল:
🔹 চুয়াডাঙ্গা সদর থানা ৩৭ – ৪৩ জীবননগর থানা
🔹 দামুড়হুদা থানা ৫০ – ১২ আলমডাঙ্গা থানা
🔹 দর্শনা থানা ২৫ – ৩৮ চুয়াডাঙ্গা সদর থানা

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ০৮ অক্টোবর ২০২৬ খ্রিঃ দ্বিতীয় দিনের খেলা এবং ১০ অক্টোবর ২০২৬ খ্রিঃ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *