• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার

by সুমন কুমার ঘোষ
December 11, 2024
in বাংলাদেশ
0
নওগাঁ জেলা মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে মো. আনারুল ইসলাম (৪৪) নামের এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
নিহত মো. আনারুল ইসলাম উপজেলার বুজুরকান্তপুর গ্রামের মৃত তাজ মোহাম্মদের ছেলে ও মহাদেবপুর মাছের মোড়ের পাশের একটি চা দোকানী।
এলাকাবাসী ও ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ অফিসার এস আই খান বলেন , উপজেলা সদরের মাছের মোড়ের পাশে সে একটি চায়ের দোকান করতো। দোকান শেষে সে প্রায় দিনই নেশা করে রাত ১টা থেকে ২টার দিকে বাড়ি গিয়ে স্ত্রীকে গালি-গালাজ করে। প্রতিদিনের মতো সে গতকাল বাড়ি থেকে দোকানে আসে এবং রাতে দোকান বন্ধ করে তার সমন্দি (স্ত্রীর বড় ভাই) ফারুকের সাথে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর প্রতিমধ্যে থেকে তার সমন্দি বাড়ি চলে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। আজ তার বাড়ি পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
তদন্তকারী কর্মকর্তা এস আই খান শহিদুল বলেন, স্থানীয়রা লাশটি দেখার পর নিহতের পরিবারের লোকজনসহ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁয় অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ

নওগাঁয় অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নির্বাচনের সময় যেকোনো পরিস্হিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

নির্বাচনের সময় যেকোনো পরিস্হিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

3 years ago
ইউএনও ফাহমিদাকে বিদায় সংবর্ধনা

ইউএনও ফাহমিদাকে বিদায় সংবর্ধনা

4 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন