• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

ঠাকুরগাঁয়ে মর্মান্তিকভাবে হানিফ কোচের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

by Aparadhdamon
November 30, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
ঠাকুরগাঁয়ে মর্মান্তিকভাবে হানিফ কোচের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মেয়ে সিমিক (১৪)’কে নিয়ে মোটরসাইকেল যোগে মাদরাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তার বাবা মাসুদ রানা। সঙ্গে ছিলেন তার স্ত্রী হাফিজা বেগমও। তবে মাদরাসায় পৌঁছানোর আগেই পথে বেপরোয়া হানিফ কোচের ধাক্কায় প্রাণ হারায় তিনজনই। ঘটনাস্থলেই মারা যান হাফিজা বেগম। নিহত হাফিজার স্বামী মাসুদ রানা ও মেয়ে সিমিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর বাবা ও মেয়েকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এক ঘণ্টার ব্যবধানে মারা যান স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র মেয়ে। রোববার (২৭ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনকে হারিয়ে হতবিহ্বল স্বজনরা। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজ পাড়া এলাকার বাসিন্দা। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ লোহাগাড়া প্রশাসনের উচ্ছেদ অভিযান

সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ লোহাগাড়া প্রশাসনের উচ্ছেদ অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিবিসি নিউজে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন চাঁপাইনবাবগঞ্জের এসএম রুবেল

1 year ago
বালিয়াডাঙ্গীর কালমেঘে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

বালিয়াডাঙ্গীর কালমেঘে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

4 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন