• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 6, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

মাছের আড়তের শ্রমিকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে এখন পুঠিয়াবাসীর গর্ব

by Administration
October 21, 2025
in বাংলাদেশ
0
মাছের আড়তের শ্রমিকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে এখন পুঠিয়াবাসীর গর্ব
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর পুঠিয়া উপজেলার গাঁওপাড়া গ্রামের আব্দুস সাত্তার পেশায় একজন মাছের আড়ৎতের শ্রমিক। অন্যের মাছ বাজারজাত করণে কাজ করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে, তিন দশকেরও বেশি সময় ধরে পরিবারের হাল ধরেছেন তিনি। আর সেই শ্রমের সফলতা তার ছেলে মোঃ শাহরিয়ার হোসেন এখন হয়েছেন একজন বিসিএস ক্যাডার। মাছের আড়তের শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে মোঃ শাহরিয়ার হোসেন ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের গর্ব হয়ে উঠেছেন। ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। ৪৩তম বিসিএসে সারা বাংলাদেশে ২৩২তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। বর্তমানে নড়াইল জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত। বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ঢাকার সাভারে অবস্থান করছেন তিনি। তার এই অর্জনের পেছনে লুকিয়ে আছে এক সংগ্রামী বাবার অব্যাহত পরিশ্রম ও পরিবারের ত্যাগ।
অভাব-অনটনের মাঝেও পিতা আব্দুস সাত্তার রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অন্যের মাছ বাজারজাত করণের কাজ করে ছেলেকে গড়ে তুলেছেন। শাহরিয়ার সারা বাংলাদেশে ২৩২তম স্থান অর্জন করে বিসিএস প্রশাসন ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তার এই অর্জনে গাঁওপাড়াসহ পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। শিক্ষক, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তার সাফল্যে গর্বিত ও আশাবাদী।
শাহরিয়ারের বাবা আব্দুস সাত্তার জানায়, আমি ৩৫ বছর ধরে পুঠিয়ার আমিনুল ইসলাম মন্ডলের মাছের আড়তে খেটে খেটে আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি। রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজে কাজ করেছি, যেন ছেলেটা মানুষ হয়। আমি খুব কষ্ট করে ছেলেকে বড় করেছি। আজ সে ম্যাজিস্ট্রেট হয়েছে আমি চাই সে দেশ ও মানুষের সেবায় কাজ করুক।
তার মা ফেরদৌস আরা বেগম বলেন, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমরা খুব খুশি। সামান্য সামান্য করে টাকা দিয়ে তার পড়ালেখা চালিয়েছি। ছেলেকে পড়াতে গিয়ে প্রতিমাসে ১-২ হাজার টাকা করেও পাঠিয়েছি। অনেক কষ্ট করেছি। আজ সে সফল হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
এ বিষয়ে গাঁওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবাইয়া সুলতানা বলেন, একজন ছাত্র সফলতা অর্জন করলে শিক্ষক সমাজের কি যে আনন্দ হয় তা আর বোঝানোর ভাষা থাকে না। শাহরিয়ার ম্যাজিস্ট্রেট হয়েছে এই কথা শুনে অনেক আনন্দিত হয়েছি, আবেগাপ্লুত হয়েছি। দোয়া করি সে যেন আরো সফলতা অর্জন করে। এ বিষয়ে শাহরিয়ারের শিক্ষিকা আঞ্জুমান আরা বলেন পরের বাচ্চাদেরকে পড়াশুনা করিয়ে তারা সফলতা অর্জন করলে, শিক্ষক হিসেবে আমাদের খুবই ভালো লাগে। ছাত্রদের সফলতা আমাদের শিক্ষকতার সবচেয়ে বড় প্রাপ্তি। শাহরিয়ারের জন্য অনেক দোয়া রইল। শাহরিয়ারের এই সাফল্যে শুধু পরিবার নয়, পুরো গ্রাম আজ গর্বিত। তাঁর মত একজন কর্মঠ ও মেধাবী ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে দেশ ও জাতির জন্য এক আশার আলো। দোয়া করি সে যেন আরো অনেক বড় কিছু হয়।
শাহরিয়ার জানান, এই অর্জন আমার বাবার কঠোর পরিশ্রম ও আমার শিক্ষকদের দোয়ার ফল। আমি চাই দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে।
শাহরিয়ারের এই সাফল্যে গর্বিত তার শিক্ষক, এলাকাবাসী ও পরিবার। নিজ এলাকাকে সম্মানিত করার পাশাপাশি তিনি দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ যেন এক সংগ্রামী পিতার পরিশ্রম আর এক শিক্ষানবিশ সন্তানের অধ্যবসায়ের জয়গাথা। একটি সাধারণ পরিবারের অসাধারণ সাফল্যের গল্প এখন পুরো পুঠিয়ার গর্ব। এই অনুপ্রেরণামূলক গল্পটা একটি পরিবারের কঠোর পরিশ্রম, অধ্যবসায় চেষ্টা ও ত্যাগের ফসল

মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ
মঙ্গলবার ২১ অক্টোবর ২৫ইং

Administration

Administration

Next Post

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ অনুপ্রবেশের অভিযোগ — বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ! পুলিশ সাংবাদিক আহত। টিয়ারগ্যাস নিক্ষেপ

বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ! পুলিশ সাংবাদিক আহত। টিয়ারগ্যাস নিক্ষেপ

3 years ago
বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী

2 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন