
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁ জেলায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৪৯ জন তরুণ-তরুণী।
রবিবার (১৭ মে ২০২৬) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মোহাম্মদ তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কামরুন নাহার, মোঃ আরিফ হোসেনসহ নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম গত ১৮ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হয়। বিভিন্ন ধাপ শেষে ৪ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন উপজেলার ৬৬৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
রবিবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে নিজেদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ রেখে ৪৯ জন নারী-পুরুষ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ বোর্ড।
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির পুরো প্রক্রিয়ায় সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত খরচ ছাড়াই সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন উত্তীর্ণরা।
নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৯ জন তরুণ-তরুণীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে তাদের স্বাগত জানান।



