
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এবার নেতা কর্মীদের সাথে নিয়ে কৃষকের জমির বোরো ধান কেটে দিলেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী ) আসনের এমপি ফজলে হুদা বাবুল। গতকাল শনিবার তিনি চেরাগপুর ইউনিয়ন কৃষকদল আয়োজিত দিনব্যাপী মৌসুমী ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়ে এক কৃষকের জমির ধান কেটে দেন। লুঙ্গি ও গেনজি পড়ে কোমড়ে গামছা বেঁেধ একজন প্রকৃত কৃষকের মতই ধান কাটা শুরু করেন ফজলে হুদা বাবুল। অন্যান্য নেতার মত ফটো সেশন নয় তিনি একটানা কয়েক ঘন্টা ধান কাটেন বলে জানান উপস্থিত নেতা কর্মীরা। জানা গেছে, শ্রমিক সংকটের কারনে মাঠে পাকা ধান নিয়ে চরম বিপাকে রয়েছেন এ উপজেলার কৃষকরা। সংকটের কারনে অন্যান্য বছরের চেয়ে এবার শ্রমিকের মজুরীও অনেক বেড়ে গেছে।। এক বিঘা জমির ধান কাটতে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা মজুরী দিতে হচ্ছে। এত বেশি মজুরী দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছেনা অনেক কৃষকের। এ ব্যাপারে ফজলে হুদা বাবুল এমপি বলেন, কৃষকের বুকে সাহস যোগানো এবং পরিবারের সদস্যদের নিয়ে নিজের ধান নিজেই কাটার জন্য কৃষকদের উৎসাহিত করতেই তিনি মাঠে ধান কাটলেন।



