
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পুলিশ সুপারের নির্দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান : জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কর্তৃক অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার এবং বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানের নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ১৮-০৫-২৬ তারিখে গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ০৩.৩০ ঘটিকায় নওগা সদর থানাধীন শিমুলিয়া উত্তর পাড়া গ্রামে টিন শেড বিশিষ্ট একট রুমের বাড়িতে তল্লাশি করা হয়। বাড়ির মালকের নাম শামসুল ইসলাম। সে অন্য আরেকটা বাড়িতে থাকে। কিন্তু তার ছেলে আসামি তানশেন (২৮) পিতা সামসুল গ্রাম শিমুলিয়া থানা জেলা নওগাঁ আসামি ২। হৃদয় চন্দ্র (২৭) পিতা বিমল গ্রাম শিমুলিয়া পশ্চিম পাড়া আসামি ৩। আল আমিন (৩৪) পিতা আশরাফ গ্রাম শিমুলিয়া উত্তর পাড়া উভয় থানা জেলা নওগাঁ দের সাথে নিয়ে জুয়া খেলে।
২ নং আসামি Melbet, 7000bet, QQ,EE.COM Mostbet জুয়ার এজেন্ট সহ অবৈধভাবে ই মানি ট্রানজেকশন করে গত এক মাসেই দের লক্ষ টাকার লেন্দেন করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এসময় আসামি দের হেফাজত হয়েতে ২ টা ডেক্সটপ, ২ টা সিপিইউ, ২ টা কি বোর্ড, ২ মাউস ওয়াই ফাই রাউটার, টাচ মোবাইল ৩ টা ১টা বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


