নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া থানায় এসএসসির মূল প্রবেশপত্র, সনদ ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় দায়ের করা আবেদনপত্র সূত্রে জানা যায়, গত ১০ই অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বালুয়াকান্দি নিজ বাসা থেকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে যাতায়াতের সময় প্লাস্টিক ফাইলের ভেতরে থাকা এসএসসির পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি অজ্ঞাত স্থানে হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া কাগজপত্রের বিবরণী অনুযায়ী, শিক্ষার্থী সিয়াম ইবনে আলমের এসএসসি পরীক্ষার রোল নম্বর ৬৫৫৭৯৮৮, রেজিস্ট্রেশন নম্বর ১৮১০৬৯৩০৪২, শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ এবং পাসের সন ২০২১।
তিনি বালুয়াকান্দি ডা: আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ থেকে ঢাকা বোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কাগজপত্রগুলো না পেয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য গজারিয়া থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন সিয়াম ইবনে আলম।
পরবর্তীতে গজারিয়া থানা পুলিশ সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে।