ডিজিটাল প্রতারণায় গ্রাহকের অর্থ ফেরত দেবে ব্যাংক

অনলাইন ডেস্ক : ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে দায়বদ্ধতার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছে ভারত।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এখন থেকে ডিজিটাল প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ যাচাই-বাছাইয়ে ব্যর্থতা প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আদালত পর্যবেক্ষণে বলেছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারির মতো প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাইয়ের ঘাটতির কারণে ক্ষতি হলে ভুক্তভোগীকে হারানো অর্থের অন্তত সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *