• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

by Administration
April 27, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
0
চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শতকরা হিসাবে যা মোট ভোটারের ১৪ দশমিক ৫৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেশিয়ামে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি ভোট পেয়েছেন ৬৭ হাজার ২০৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

এছাড়া চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন পান ১ হাজার ৮৬০ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির কামাল পাশা ৬৭৩ এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ৪৮০ ভোট পান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যাপ্ত পুলিশ, আনসার ও র‍্যাব সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

Administration

Administration

Next Post
সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে প্রায় ৭০০ জন

সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে প্রায় ৭০০ জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

2 years ago
মহান বিজয় দিবস পালন উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসকের কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসকের কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন