• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 1, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

কেরানীগঞ্জে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও স্থাপনা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ 

by মোহাম্মদ সাঈদ
August 9, 2023
in বিশেষ সংবাদ
0
কেরানীগঞ্জে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও স্থাপনা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ 
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter


প্রকাশের সময় : 
ঢাকা, বুধ
বার ২৫ শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ, ০৯আগস্ট , ২০২৩ খ্রিস্টাব্দ,২১ মুহাররম,১৪৪৫ হিজরি,আপডেট : ১১:৫০:৩৫  পিএম.

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ছাতিরচর এলাকায় জমি অধিগ্রহণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর রাস্তা নির্মাণ ও স্থাপনা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী রমিজ উদ্দিননের বাড়ীর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ছাড়াও তাদের স্বজন ও স্থানীয় শতাধিক লোক অংশগ্রহণ করে।

ভুক্তভোগী পরিবারটির দাবি, গত শুক্রবার স্থানীয় কাশেম  মেম্বারের নেতৃত্বে, দাউদ সিকদার, সেলিম সিকদার, রহমতুল্লাহ, বিল্লালসহ এলাকার কতিপয় লোক  রাস্তার পাশে থাকা তাদের কয়েকটি স্থাপনা জোরপূর্বক ভাংচুর করে দখল নেওয়ার চেষ্টা করে এবং তাদের প্রাননাশের হুমকি দেয়। একটি বিল্ডিং বাচাতে বিশেষ একটি মহল তাদের জায়গা দখলের চেষ্টা করছে।

ভুক্তভোগী বোরহান বলেন, আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে জনগণ বা সরকারের বিরোধিতা করতে পারিনা। রাস্তার কথা ভেবে জনগণের স্বার্থে  আমরা ইতোমধ্যেই ১৮ শতাংশ জমি হতে ৫ শতাংশ জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়েছি। বাকি রাস্তাও যদি আমাদের জমি দিয়ে যায় তাহলে আমাদের জমি থাকবেনা। এনিয়ে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের দোকানপাট ভেঙ্গে দেয় এবং প্রাননাশের হুমকিসহ আমাদের সরকারি চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে।

আহসান নামে অপর ব্যক্তি জানান, শুধুমাত্র মিয়াজ উদ্দিন গংদের বিল্ডিং বাচাতে কিছু লোক টাকা খেয়ে সন্রাসী হামলা করে তাদের স্থাপন ভাংচুর করা হয়েছে। রাস্তা গেলে দুইদিক দিয়ে দুজনের জায়গা দিয়ে রাস্তা যাওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় আতিকুল ইসলাম নামে একজন জানান, জনপ্রতিনিধিরা  বিষয়টি সমাধান না করে জনগনকে উছলিয়ে দিচ্ছে, এটা চলতে থাকলে এলকায় অরাজকতা সৃষ্টি হবে। অনতি বিলম্বে ক্ষতিগ্রস্তদের কিভাবে ক্ষতি পুষিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এব্যাপারে স্থানীয় কাশের মেম্বার, রহমতুল্লাহ, সেলিম সিকদারসহ অভিযুক্তরা জানিয়েছেন  তারা কারো কোন স্থাপনা ভাংচুর করেনি। মানববন্ধন শেষে বাহিরাগত লোকজন রাস্তার ভেতরের কিছু খুটি ভেঙে দিয়েছে। 

কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদউল্লাহ জানান, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশল অফিস ইতোমধ্যে ব্রিজ নির্মাণ ও এপ্রোচ সড়ক নির্মাণের কাজ শেষ করে ফেলেছে। যে জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে এটা তাদের আওতার বাহিরে।

এব্যাপারে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদ জানান, আমরা ৯৯ এ কল এলে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি। জেনেছি এব্যাপারে একটা সাধারণ ডাইরি করেছে জমির মালিক।

মোহাম্মদ সাঈদ

মোহাম্মদ সাঈদ

স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১

Next Post
টাঙ্গাইল মধুপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত।

টাঙ্গাইল মধুপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

2 years ago
নওগাঁ-৬,আত্রাই-রাণীনগর আসনে ১২জনের মনোনয়ন জমা

নওগাঁ-৬,আত্রাই-রাণীনগর আসনে ১২জনের মনোনয়ন জমা

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন