• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 1, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জনগণের সেবা করতে চাই : মহাদেবপুর ইউএনও কামরুল

by সুমন কুমার ঘোষ
September 21, 2023
in বিশেষ সংবাদ
0
জনগণের সেবা করতে চাই : মহাদেবপুর ইউএনও কামরুল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেছেন, প্রশাসক নয়, বরং জনগণের সেবা করতে চাই। সুবিধা বঞ্চিত মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাতে ভালো থাকেন সেজন্য আইনের আওতায় থেকে তাদেরকে যে যে ভাবে সহযোগিতা করা যায়, তার সবই করতে চাই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নয়া ইউএনওর সাথে তার অফিস কক্ষে দেখা করতে গেলে তিনি এই প্রতিবেদককে কথাগুলো বলেন। ৩৫ তম বিসিএস ক্যাডার কামরুল হাসান সোহাগ জানান, বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সবশেষ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত হন এবং পরদিন মহাদেবপুরে আগের ইউএনও আবু হাসানের স্থলাভিষিক্ত হন। তিনি পঞ্চগড় জেলার বাসিন্দা। এ উপজেলার সকলের সহযোগিতা নিয়ে তিনি এলাকার মানুষের জীবন মানোন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান বলে জানান। তার যোগদানের দিনই বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আগের ইউএনও আবু হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নয়া ইউএনও কামরুল হাসান সোহাগের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অ্যাকাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মুহম্মদ এরশাদ সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুর রহমান, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু প্রমুখ। এছাড়া মহাদেবপুর প্রেসক্লাবসহ আরো কয়েকটি সংগঠন নতুন ইউএনওর সংবর্ধনার আয়োজন করে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল জব্বার দীর্ঘ দিন যাবত জটিল রোগে আক্রান্ত দেখার কেউ নেই

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল জব্বার দীর্ঘ দিন যাবত জটিল রোগে আক্রান্ত দেখার কেউ নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

এজজন মহান কার্মবীর, বিদোৎসাহী এবং সফল উদ্যোক্তাড. এম এম আজমাদ হোসেন এর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত।

এজজন মহান কার্মবীর, বিদোৎসাহী এবং সফল উদ্যোক্তাড. এম এম আজমাদ হোসেন এর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত।

3 years ago
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব শুরু

নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব শুরু

10 months ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন