• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, May 31, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নদী আমার, মাছ আমার, এটার ব্যবস্থাপনাও আমার- জেলা প্রশাসক কামরুল হাসান

by Aparadhdamon
October 8, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল গাফফার, স্টাফ রিপোর্টারঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত পথ সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ অক্টোবর) সকালে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জেলা প্রশাসক বক্তব্যে বলেন, নদী আমার, মাছ আমার, এটার ব্যবস্থাপনাও আমার। সচেতন হলে চাঁদপুরের ইলিশের ঐতিহ্য আবার ফিরে আসবে। এ অভিযান সফল করার জন্যে প্রশাসনের সকল বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। আমারা কোন প্রকার ছাড় দিবো না। রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে। শুধুমাত্র ইলিশ নয় এ ২২দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। ডিসি বলেন, আমরা কাউকে চিনতে চাই না, নিষেধাজ্ঞার সময়ে যারা নদীতে মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। মা ইলিশের সময় গত বছর ২০ কেজি করে কার্ডধারীদের চাল দেয়া হয়েছিল। আর এ বছর ২৫ কেজি করে কার্ডধারীদের চাল দেয়া হবে। নদীতে কোন জেলেকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইনা কোন জেলে বা তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হাইমচর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস। সংক্ষিপ্ত পথ সভা শেষে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনায় নৌ-র‌্যালী বের হয়।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
Aparadh damon

রাশিয়ার অর্থনীতিতে আরো চাপ আসতে পারে: পুতিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারীর জায়গা নেই : আমান উল্লাহ আমান

বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারীর জায়গা নেই : আমান উল্লাহ আমান

1 year ago
সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া আবেদনের ভিত্তিতে ভোটকেন্দ্র স্থানান্তর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া আবেদনের ভিত্তিতে ভোটকেন্দ্র স্থানান্তর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

3 years ago

Popular News

  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন