• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 1, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

জামিন নামঞ্জুর, কারাগারে সেলিম খান

by Aparadhdamon
October 14, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ
0
জামিন নামঞ্জুর, কারাগারে সেলিম খান
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের ‘বালুখেকো’ খ্যাত বিতর্কিত ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি এ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওই দিন মামলায় দুদকের পক্ষে প্রসিকিউটর খুরশিদ আলম খান ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিন আবেদনের বিরোধিতা করেন এবং আসামি পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত সেলিম খানের বিষয়ে মামলার আগে দুদক যে অনুসন্ধান করেছিল সেই অনুসন্ধান প্রতিবেদন দেখতে চেয়ে ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেন। এ দিন পর্যন্ত আসামি আইনজীবীর জিম্মায় ছিলেন। সেদিনের আদেশ অনুুযায়ী বুধবার দুদকের আইনজীবীরা অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করেন। আসামি সেলিম খানও আদালতে হাজির হন। উভয় পক্ষে শুনানির পর এবং আদালত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১ আগস্ট দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলা দায়েরের পর গত ১৪ই সেপ্টেম্বর সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর সেলিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন বাতিল করে গত ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
২২ মাস বয়সী শিশু কন্যাকে নির্মমভাবে হত্যাকারী বাবা র‌্যাব-৭ এর হাতে আটক।

২২ মাস বয়সী শিশু কন্যাকে নির্মমভাবে হত্যাকারী বাবা র‌্যাব-৭ এর হাতে আটক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

প্রকৃত বীর একবারই মরে, কিন্তু কাপুরুষেরা মরে বারবার *ক্রাইম রিপোর্টার রাজশাহী বিভাগীয় মোহাম্মদ আলী জিন্নাহ মানিক দৈনিক জাতীয় অপরাধ দমন।

2 years ago

চাঁপাইনবাবগঞ্জের,ইসলামপুরে সাবেক মেম্বার নাইমুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন