• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 1, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁ জেলার মহাদেবপুরে বখাটেদের হাতে কলেজ ছাত্র প্রহৃত

by সুমন কুমার ঘোষ
March 13, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁ জেলার মহাদেবপুরে বখাটেদের হাতে কলেজ ছাত্র প্রহৃত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় একদল বখাটের হাতে মাফিউল আলম সুজন (১৯) নামে এক কলেজ ছাত্র প্রহৃত হয়েছেন। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামের ইউপি মেম্বার আজাহার আলীর ছেলে ও চাঁন্দাশ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রহৃত সুজন জানান, গত সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তিনি তার এক বন্ধুর এসএসসির মার্কস সার্টিফিকেট নেয়ার জন্য পাশর্^বর্তী গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে যান। তখন প্রধান শিক্ষককে না পেয়ে স্কুলের গেটের বাইরে অপেক্ষা করতে থাকেন। এসময় একদল বখাটে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সেখান থেকে চলে যাবার নির্দেশ দেন। সুজন ও তার বন্ধু এসময় পাশের একটি চায়ের স্টলে গিয়ে দাঁড়ান। ওই বখাটেরা সেখানেও উপস্থিত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করতে থাকে। তাদের মারপিটে সুজন মারাত্মক আহত হয়ে পাশের খাদে পড়ে যান। এ অবস্থায়ও তাকে লাঠি দিয়ে পিটানো হয়। এসময় সুজন জ্ঞান হারিয়ে ফেলেন। সুজনের বন্ধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় সুজনকে উদ্ধার করেন। এব্যাপারে সন্ধ্যায় সুজনের পিতা বাদি হয়ে মহাদেবপুর থানায় গঙ্গারামপুর গ্রামের গোপাল হোসেনের ছেলে মুন্না (২০), আবুল কালামের ছেলে তপু (২২), সিরাজুল ইসলামের ছেলে শাহাদৎ হোসেন ও জাবেদুল ইসলামের ছেলে শাহরিয়ারের (২১) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, এসব বখাটেরা প্রায়ই মাদক গ্রহণ করে বিভিন্ন জনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটায়। মহাদেবপুর থানার এসআই আশিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। তিনি জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণেগাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগেরআলোচনা ও দোয়া মাহফিল

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণেগাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগেরআলোচনা ও দোয়া মাহফিল

3 years ago
আজ অ্যাডঃ সিরাজুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

আজ অ্যাডঃ সিরাজুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

4 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন