মায়ের কলেজে বৃক্ষরোপণ ছেলের

অনলাইন ডেস্ক: ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কর্মসূচির এক পর্যায়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে কথা বলেন।

পরে প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ফেনীর পরশুরামে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং মহুরী নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *