• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮

by Aparadhdamon
October 20, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে ডেটিং সাইটের মাধ্যমে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে আট যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠিয়েছে মহাদেবপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার রাইগাঁ গ্রামের ননী গোপালের ছেলে অন্তর দেবনাথ (২০), আতুরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন মানিক(২০), রফিকুল ইসলামের ছেলে নাজমুল হাসান (২০), মোঃ পিন্টুর ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (১৯), মৃত মফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন রতন (১৯), মন্টু মোল্লার ছেলে মোঃ মামুন হোসেন (২২) ও বিড়মগ্রাম গ্রামের নাসির আলীর ছেলে নাঈম হোসেন (২১) ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের রমেন চন্দ্রের ছেলে বাধন কুমার রকি (২২)। র‌্যাব-৫ সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নওগাঁর মহাদেবপুর থানার মাতাজিহাট গ্রামে আটককৃতদের ল্যাপটপ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটক করা হয়। আটককৃতরা পরস্পরের সহায়তায় ডেটিং ওয়েব সাইটের মাধ্যমে প্রতারণা করার উদ্দেশ্যে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন এবং এতে তারা বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন করার জন্য বিভিন্ন অ্যাপ এবং গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করে এবং সেই ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছে। মামলার দায়িত্বপ্রাপ্ত এস আই আঃ মতিন বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান তিনি।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
মাদ্রাসার সুপারের দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

মাদ্রাসার সুপারের দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

Aparadh damon

মহাদেবপুরে চিনি-ময়দা-চিটা দিয়ে গুড় তৈরি : লাখ টাকা জরিমানা

3 years ago
কেরাণীগঞ্জ দুর্ধর্ষ ডাকাত মাস্টার গ্রুপের ইলিয়াস মাস্টার সহ ১০ ডাকাত গ্রেফতার

কেরাণীগঞ্জ দুর্ধর্ষ ডাকাত মাস্টার গ্রুপের ইলিয়াস মাস্টার সহ ১০ ডাকাত গ্রেফতার

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন