• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

by সুমন কুমার ঘোষ
April 27, 2026
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা

প্রতিনিধিঃ

নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়নে
বাগডোগ বাজারে,পুরনো প্রেমের বিরোধের জেরে সিফাত উল্লাহ সৈকত নামের এক তরুণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল যুবক। ভুক্তভোগী সিফাতের সাথে বাগডোব এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, যার পরবর্তীতে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করে মেয়েটির বর্তমান স্বামী রিমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিফাতকে হুমকি দিয়ে আসছিল। গত ২৩শে এপ্রিল সন্ধ্যায় সিফাত ব্যক্তিগত কাজে বাগডোব উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে রিমন ও তার সহযোগী জাকারিয়ার নেতৃত্বে ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড, লাঠি এবং ধারালো হাসুয়া নিয়ে সিফাতকে ঘিরে ধরে। মামলার ১নং আসামি আল রাফি রিমন (২৮) (পিতা: আমিনুল হোসেন, গ্রাম: চান্দাশ), সিফাতের মাথায় হাসুয়া দিয়ে কোপ মারলে তিনি তা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং কনুইয়ের ওপর গুরুতর জখম হয়। ২নং আসামি রুহুল আমিন (জাকারিয়া) লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সিফাতের ঘাড়ে লাগে। এরপর আসামিরা তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
নৃশংসতার এক পর্যায়ে আসামিরা সিফাতের পকেট থেকে দামী একটি মোবাইল ফোন বের করে আছাড় দিয়ে ভেঙে ফেলে এবং পকেটে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। সিফাতের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা তাকে পরবর্তীতে যেখানে পাবে সেখানেই খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আহত সিফাতকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আল রাফি রিমন এবং তার সহযোগী জাকারিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন,পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দীন এমপি।

জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন,পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দীন এমপি।

3 years ago
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আর তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। দেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই জিয়াউর রহমানের পরিবার হাল ধরেছে।-ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আর তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। দেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই জিয়াউর রহমানের পরিবার হাল ধরেছে।-ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।

1 year ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন