• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁয় ওটি বয়কে দিয়ে অপারেশন!

by Aparadhdamon
October 26, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
নওগাঁয় ওটি বয়কে দিয়ে অপারেশন!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় অবৈধভাবে চলছে অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশ, হাতুড়ে ডাক্তার ও নার্সের পরিবর্তে আয়া দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো। এমনকি জেলার পত্নীতলা উপজেলার ইসলামিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওটি বয় দিয়ে সিজারিয়ান অপারেশন চলছে বলে অভিযোগ উঠেছে। 
পত্নীতলা উপজেলার ইসলামিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ওটি বয় আব্দুস সোবহান। এসএসসি পাস না করলেও অপারেশন করেন তিনি। সম্প্রতি তিনি এক নারীর সিজারিয়ান অপারেশন করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 
ভিডিওতে দেখা যায়, অপারেশনের মাধ্যমে এক গর্ভবর্তী নারীর পেট থেকে নবজাতক বের করে আনা হচ্ছে। ডাক্তার তৌফিক হাসান সেখানে উপস্থিত রয়েছেন। আর ওটি বয় আব্দুস সোবহান বাচ্চাটিকে সরিয়ে রাখার পর থেকে অপারেশনের পরের বাকি কাজগুলো করছেন।   
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এসব ক্লিনিকে হরহামশায় ঘটে এমন ঘটনা। এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থাই নেই না তারা। দু-একটি ক্লিনিকে লোক দেখানো পদক্ষেপ নিলেও সপ্তাহ না ঘুরতেই সেসব ক্লিনিক আবারো আগের মতোই কার্যক্রম পরিচালনা করতে শুরু করে।
এবিষয়ে জানতে চাইলে আব্দুস সোবহান বলেন, ‘আমি কোনো ডাক্তার না। ওটিতে বিভিন্ন ডাক্তারের সহযোগী হিসাবে থাকি। আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটিও ডাক্তার তৌফিক হাসান অপারেশন করেছেন। আমি সহযোগী হিসাবে ছিলাম মাত্র।’
ভিডিও’র বিষয়টি স্বীকার করে ডাক্তার তৌফিক হাসান বলেন, ‘সোবহান আমার সহযোগী হিসাবে ওটিতে ছিলেন।’ 
একজন ওটি বয় সিজারিয়ান অপারেশনে সহযোগীতা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ডা. তৌফিক বলেন, ‘এখানে যারা অপারেশন করতে আসেন তারা অত্যন্ত কম টাকা দেন। আর এ কারণে অ্যানেসথেসিয়া ও সহযোগী হিসাবে কোনো এমবিবিএস ডাক্তারকে রাখা সম্ভব হয় না। আমি নিজেই অ্যানেসথেসিয়া ও অপারেশন করে থাকি। আর সোবহান থাকেন আমার সহযোগী হিসাবে।’
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ‘অপারেশন থিয়েটরে ওটি বয় দিয়ে সহযোগীতা করানোর কাজটি কোনো ভাবেই সম্ভব না। ওটি বয় কোনো ভাবেই রোগীর গায়ে হাত দিতে পারবেন না। তবে অপারেশনের প্রয়োজনীয় সরঞ্জামে এগিয়ে দিয়ে সহযোগীতা করতে পারেন। সোবহান বা ডা. তৌফিক যা করেছেন তা সম্পূর্ণ বেআইনী। তারা এটি কোনো ভাবেই করতে পারেন না।’ 
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার জানান, ওটি বয় দিয়ে অপারেশন করানোর তথ্য রয়েছে তাঁর কাছেও। বিষয়টি নিয়ে তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

Aparadhdamon

Aparadhdamon

Next Post
মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্বেশ্বর দাসের পরিবারে সন্ত্রাসী হামলা

মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্বেশ্বর দাসের পরিবারে সন্ত্রাসী হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জেলা আমীরসহ জামায়াত নেতৃবৃন্দের শোক————————————————————–শাহজাদপুর উপজেলা জামায়াত নেতা আশরাফ আলী মুন্সির দাফন সম্পন্ন।।

জেলা আমীরসহ জামায়াত নেতৃবৃন্দের শোক————————————————————–শাহজাদপুর উপজেলা জামায়াত নেতা আশরাফ আলী মুন্সির দাফন সম্পন্ন।।

3 years ago
অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের দাবিতে ঈশ্বরদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের দাবিতে ঈশ্বরদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

11 months ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন