• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবগঠিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম

by S M Rubel
January 18, 2025
in Uncategorized
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবগঠিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত সভাপতি এবং জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বনশ্রীর আমাজন রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সভায় দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির বিবরণ

১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মো. আবুল হাসিম, সহ-সভাপতি: মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: আল মামুন এবং মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক: জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক: রাসেল মাহমুদ ,কোষাধ্যক্ষ: মো. কবির হোসেন, প্রচার সম্পাদক: এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা: সোনিয়া হক, সদস্য: মাহমুদুল আলম খান এবং রাকিব হোসেন।

সভায় নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বনশ্রী আফতাবনগরের বিশিষ্ট বাসিন্দারা অংশগ্রহণ করেন। বক্তারা প্রেসক্লাবের ভূমিকা ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নতুন কমিটির প্রতি আস্থা রেখে প্রেসক্লাবের সকল সদস্য ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রেসক্লাবের উন্নয়নে নতুন কমিটির প্রত্যাশা
নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত বলেন, “এই কমিটির লক্ষ্য হবে প্রেসক্লাবকে সদস্যদের জন্য একটি কার্যকর এবং সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। আমরা বনশ্রী আফতাবনগরের উন্নয়নে গণমাধ্যমের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করব।”

সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, “নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

উপস্থিত সবাই নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল ও সৃজনশীল হবে বলে আশা প্রকাশ করেন।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ, আহত ৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পুঠিয়ায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পুঠিয়ায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

9 months ago
নওগাঁয় আমের মৌসমে জনসাধারণের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

নওগাঁয় আমের মৌসমে জনসাধারণের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

7 months ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন