• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 26, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সেই আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

by সুমন কুমার ঘোষ
February 21, 2024
in বিশেষ সংবাদ
0
ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সেই আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সাপাহারের সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সেই আট মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কেন্দ্র সচিব মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন। এর আগে ওই দিন সকালে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ৫৯ জন ভূয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হলেও পরবর্তীতে তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আসল পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো আটটি মাদ্রাসার মধ্যে তিনটি সদ্য এমপিওভুক্ত এবং পাঁচটি নন এমপিওভুক্ত। এগুলো হলো, সাপাহারের সিমুলডাঙা দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), মানিকুড়া দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), পলাশডাঙা দাখিল মাদ্রাসা, দেওপাড়া দাখিল মাদ্রাসা, আলাদিপুর দাখিল মাদ্রাসা, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা। এজাহার সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় এ দিন আরবী ২য় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কিছু ভূয়া পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সচিবের এমন নির্দেশে কক্ষ পরিদর্শকগণ খাতা স্বাক্ষর করার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কেন্দ্র সচিবকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর সাথে সাথেই তিনি কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সবকিছু যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে তাদের প্রথমে আটক করা হলেও পরবর্তীতে তাদের বয়স কম হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। এজাহারে আরও জানা যায়, এই কেন্দ্রে ৪০ টি মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ৮৯৮ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে সিমুলডাঙা দাখিল মাদ্রাসা থেকে ১১ জন, পলাশডাঙা দাখিল মাদ্রাসা থেকে ৮ জন, দেওপাড়া সিংপাড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন, আলাদিপুর দাখিল মাদ্রাসা থেকে ১ জন, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন, বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা থেকে ২ জন, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন, মানিকুড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন ভূয়া পরীক্ষার্থী কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছিলেন। এদের মধ্যে অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। এবিষয়ে কেন্দ্র সচিব মো. মোসাদ্দেক হোসেন বলেন, গোপন সূত্রে জানতে পেরে তাৎক্ষণিক ভাবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। স্যাররা এসে কক্ষ পরিদর্শকদের সহায়তায় এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীদের সনাক্ত করেন এবং ওই ৮টি মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। এরপর রাতেই আমি বাদী হয়ে ওই আটজন মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের কবরি। সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ৫৯ জন ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সেই প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করেছেন কেন্দ্র সচিব। এখন তারা পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

জামালপুরে গভীর শ্রদ্ধায় ই-প্রেস ক্লাব এর মাতৃভাষা দিবস উদযাপন-

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদেরের মত তাকেও প্রকাশ্যে দেখা যায়নিওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার 

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদেরের মত তাকেও প্রকাশ্যে দেখা যায়নিওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার 

2 years ago

সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন

1 year ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন