মোহাম্মদ সাইদ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চরওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।