• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, April 11, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে: বেগম রাশেদা সুলতানা

by সুমন কুমার ঘোষ
February 4, 2024
in বিশেষ সংবাদ
0
মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে: বেগম রাশেদা সুলতানা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নির্বাচন কমিশনারের প্রতি সাধারণ মানুষদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। এসময় প্রধান অতিথি বলেন, এই নির্বাচনে সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুনরায় ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টিতে আমরা সফল হয়েছি। তাই আগামীতেও প্রতিটি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার মো: দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই আসনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। এই আসনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টির এ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁয় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত ২

নওগাঁয় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁ মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

1 year ago
অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা; নওগাঁয় দুই প্রতারক আটক

অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা; নওগাঁয় দুই প্রতারক আটক

12 months ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন