• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

রোগী ভাগিয়ে নিতে চান চিকিৎসক-দালাল দুজনই, ঢামেকে তীব্র বাগবিতণ্ডা

by Administration
April 27, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
রোগী ভাগিয়ে নিতে চান চিকিৎসক-দালাল দুজনই, ঢামেকে তীব্র বাগবিতণ্ডা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টায় এক চিকিৎসক ও এক দালালের মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। দুজনই ওই রোগীকে নিজের পছন্দের বেসরকারি হাসপাতালে নিতে চেয়েছিলেন। এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের তৈরি হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, অন্য হাসপাতালের আইসিইউতে রোগী পাঠানো নিয়ে চিকিৎসক ও দালালের মধ্যে ঝগড়ার খবর পেয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল (২৬ এপ্রিল) ভর্তি হওয়া বৃষ্টি নামে এক গাইনি রোগীকে আইসিইউতে রেফার করেন ডা. নাজনীন মনি। এরপর ওই রোগীকে মোহাম্মদপুর কলেজ রোডের বেসরকারি টিজি হাসপাতালে পাঠানোর জন্য নোবেল নামে এক দালালকে ডাকেন তিনি।

এসময় সেখানে উপস্থিত থাকা বেসরকারি সুপার হাসপাতালের মার্কেটিংয়ের কর্মকর্তা আলমগীর হোসেন দালাল নোবেলকে আসতে বাধা দেন। তিনি এ বিষয়ে ডা. মনির সঙ্গে তর্কে জড়ান।

তিনি বলেন, ‘আপনি ডাক্তার হয়ে কেন বেসরকারি (টিজি) হাসপাতালে রোগী পাঠাচ্ছেন। রোগীর যেখানে ইচ্ছা সেখানে যাবে।’

এরপর ডা. মনি বলেন, ‘আপনারা কি আমাদের কিছু দেন, আমরা আপনাদের কেন রোগী দেব?’

এ নিয়ে দালাল ও ডাক্তারের মধ্যে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা হয়। এসময় টিজি হাসপাতালের দালাল নোবেল উপস্থিত ছিলেন।

পরে পুলিশ ও আনসার সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে ওই রোগী (বৃষ্টি) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. মতিউর রহমান বলেন, ‘২১২ নম্বরে একটি ঘটনা ঘটে বলে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে রোগী ছাড়া অতিরিক্ত যারা ছিল তাদের সবাইকে বের করে দিই এবং পরিস্থিতি শান্ত করি।

বাগবিতণ্ডায় জড়ানো দালাল আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘একজন ডাক্তার কেন বেসরকারি হাসপাতালে কমিশনের লোভে রোগী পাঠাবে? তার কাজ রোগীকে আইসিইউতে রেফার করা। রোগীর যেখানে ভালো লাগে সেখানে যাবে। ডা. মাহফুজের টিজি হাসপাতালে পাঠানোর জন্য এখানকার ‘ম‍্যাট-৫’-এর চিকিৎসকরা উদগ্রীব হয়ে থাকেন। তাদের স্বার্থ কী, কেন তারা এই হাসপাতালে পাঠাতে চান?’

এ বিষয়ে জানতে ২১২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা. নাজনীন মনিকে ফোন করলে তিনি রোগী ভাগানোর চেষ্টা বা বাগবিতণ্ডার বিষয়টি অস্বীকার করেন।

Administration

Administration

Next Post
উচ্চশিক্ষার পথ রুদ্ধ করা অন্যায় : চিকিৎসক সমাজ

উচ্চশিক্ষার পথ রুদ্ধ করা অন্যায় : চিকিৎসক সমাজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার কভার ভ্যান |    মো:সুমন মিয়া.বিশেষ প্রতিনিদি.

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার কভার ভ্যান | মো:সুমন মিয়া.বিশেষ প্রতিনিদি.

3 years ago

ডিএমপির অপরাধ পর্যালোচনায় সভায় আইজিপি। ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ মানিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ।

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন