• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

আল্লামা আব্দুল হালীম বোখারী সাহেবের মিত‍্যুতে এমপির শোক

by Aparadhdamon
June 21, 2022
in বাংলাদেশ
0
আল্লামা আব্দুল হালীম বোখারী সাহেবের মিত‍্যুতে এমপির শোক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রতিনিধি – এম ডি বাবুল ভ্রাম্মমান

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, দেশের শীর্ষ স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, সরকারের স্বীকৃতি প্রাপ্ত পাঁচটি কওমী শিক্ষাবোর্ড ‘আঞ্জুমান-ই-ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ’ এর মহাসচিব, কওমী অঙ্গনের সর্বজনশ্রদ্ধেয় মুরব্বি আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। আজ সকাল ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। 

আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব এর ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিবৃতিতে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে এতজন প্রতিথযশা, শ্রদ্ধাভাজন ও শীর্ষস্থানীয় আলেমের ইন্তেকাল নিঃসন্দেহে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় ও অশনি সংকেত। প্রথিতযশা আলেমদের মৃত্যুর মিছিলে সর্বশেষ হলেন  কওমী অঙ্গনের সমকালীন অন্যতম প্রধান মুরব্বী আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব। তিনি বলেন, আল্লামা আবদুল হালিম বোখারীর মতো প্রতিথযশা, সমকালীন মুসলিম বিশ্বে অত্যন্ত শ্রদ্ধাভাজন শীর্ষস্থানীয় আলেমের ইন্তেকাল দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অপুরনীয় ক্ষতি। তাঁর ইন্তেকালে দেশের কওমি অঙ্গন একজন খ্যাতিমান অভিভাবক হারালো। তিনি ছিলেন একজন মুহাক্কেক আলেম। সব বিষয়ে তাহকিক এবং তাদকিকের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। এই বিদগ্ধ হাদীস বিশারদ ও হক্কানী আলেমেদ্বীন স্বভাবজাত বিনয়ী কথাবার্তায় সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। ইলমি জ্ঞান-জগতের নানা শাখা-প্রশাখায় তাঁর ছিল অবাধ বিচরণ। তিনি একাধারে একজন ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আরবি, উর্দু ও বাংলা ভাষায় বেশ কিছু কিতাবাদিও রচনা করেছেন। তিনি যেকোন কঠিন ও জটিল বিষয়ে ‘প্রত্যুৎপন্নমতি’ তথা তাৎক্ষণিক সহজভাবে উত্তর দিতে পারদর্শী ছিলেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, আল্লামা শাহ আবদুল হালিম বোখারী আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়নকালীন তাঁর অত্যন্ত স্নেহধন্য ছাত্র হবার সৌভাগ্য লাভ করি। উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে তাঁর বুদ্ধিবৃত্তিক পরামর্শ আমার অন্যতম পাথেয় ছিল। তিনি আমার পরম নিকটাত্মীয় ছিলেন। আমার ‘আল কাওয়ায়িদুল ফিকহিয়্যা’ -এ তাঁর উচ্ছ্বসিত প্রশংসা ও অমূল্য অভিমত গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে।

আল্লামা শাহ আবদুল হালিম বুখারী জানুয়ারি ১৯৪৫ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা আব্দুল গণী বুখারী (রাহ.)। তাঁর পরদাদা সৈয়দ আহমদ বুখারী (রাহ.) উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহান রাব্বুল আলামীনের কাছে আল্লামা শাহ আবদুল হালিম বুখারী (রাহ.) জন্য জান্নাতের আ’লা মাকাম কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক

(স্বাক্ষরিত)

প্রেস সচিব, মাননীয় সংসদ সদস্য

Aparadhdamon

Aparadhdamon

Next Post
পদ্মা সেতু ও বঙ্গবন্ধু ম্যুরাল এর উদ্বোধন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু ম্যুরাল এর উদ্বোধন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বগুড়ায় শাজাহানপুরে অনলাইন প্রেসক্লাব গঠন ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত ।

বগুড়ায় শাজাহানপুরে অনলাইন প্রেসক্লাব গঠন ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত ।

2 years ago
জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৮৭১পিস ইয়াবা উদ্ধার, ০১টি সিএনজিসহ ০২ জন আটক

জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৮৭১পিস ইয়াবা উদ্ধার, ০১টি সিএনজিসহ ০২ জন আটক

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন