• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, June 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুইজন গ্রেফতার

by মোহাম্মদ সাঈদ
March 9, 2025
in Uncategorized
0
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুইজন গ্রেফতার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter


কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি :ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।তারা সকলে পেশায় অটোরিকশা চালক।
রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য সেই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।শনিবার (৮মার্চ)রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাযহারুল ইসলাম ।তিনি বলেন,ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। চার মাস ধরে স্বামী কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ রয়েছে। সম্প্রতি তিনি তার বাবার বাড়িতে চলে যান। কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করায় বাড়ির লোকজন তাকে রাখতে অস্বীকার করেন। এ কারণে স্বামীর খোঁজে তিনি ঢাকায় চলে আসেন। তিনি জানান, ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন।শনিবার(আনুমানিক রাত১০টা)কেরানীগঞ্জে গেলে দুই অটোরিকশাচালক তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়,সেখানে আগে থেকেই আরও দুই ছিল।ওসি আরও বলেন, তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে বাকী দুজন পালিয়ে যায়।পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে আশরাফুল ইসলাম সিয়াম, জিৎ সরকার, মো. লিমন ও মো. ইয়াসিনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী মামলা নম্বর ২০।গৃহবধূ জানিয়েছে সে চার মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মোহাম্মদ সাঈদ

মোহাম্মদ সাঈদ

স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১

Next Post
মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় ৪৫ তম  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় ৪৫ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

3 years ago

গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

3 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন