• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, June 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

by মোঃ বাবুল ্মিয়া
February 25, 2025
in E-Paper
0
জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার): গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনাসদস্যদের ১৬তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৫) যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব; মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে প্রধান উপদেষ্টার সামরিক সচিব; স্বরাষ্ট্র উপদেষ্টা; তিন বাহিনী প্রধানগণ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যগণ। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। এরপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও, ঢাকার মহাখালীস্থ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর হেলমেট হলে রাওয়া কর্তৃক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেনা ও নৌ বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, শহীদ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়গণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান মিরপুর ডিওএইচএস এর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ পরিবারের সদস্যদের কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ বাবুল ্মিয়া

মোঃ বাবুল ্মিয়া

ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০

Next Post
চট্রগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান বিভিন্ন ইটভাটাকে জরিমানা

চট্রগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান বিভিন্ন ইটভাটাকে জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে ১ম শ্রেণীর শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

নওগাঁর মহাদেবপুরে ১ম শ্রেণীর শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

2 years ago

মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সভায় মোনায়েম মুন্নাকমিটি হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে

1 year ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন