• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম

by S M Rubel
May 10, 2025
in Uncategorized
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম

এসএম রুবেল 

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা। আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন আমচাষিরা।

বৃহস্পতিবার (০৮ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রসাশনের আয়োজিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত সংক্রান্ত মতিবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় আমচাষীরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী এবং এই এলাকার মানুষ জন্ম লগ্ন থেকেই আমের চাষের সাথে জড়িত। তাই তারা জানে কখন এবং কোন সময়ে আম পাড়তে হয়। এছাড়া সারা দেশের মধ্যে সবচেয়ে পরে বাজারে আসে চাঁপাইনবাবগঞ্জের আম। তাই আম পরিপক্ক হলেই কেবল মাত্র চাঁপাইনবাবগঞ্জের চাষিরা আম বাজারজাতকরণ শুরু করে। এজন্য আমচাষীরা মতবিনিময় সভায় দাবী করেন, আম বাজারজাত করার জন্য কোন সময় সীমা  নির্ধারণ করা না হয় এবং গাছে আম পরিপক্ক হলেই চাষিরা আম বাজারজাত করতে পারে। তবে মতবিনিময় সভা শেষে আম চাষি রফিকুল আলম বলেন, আমরা জেলা প্রশাসনকে এমন সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। আমরা জেলা প্রশাসনকে প্রতিশ্রুতি দিয়েছি, কোনো চাষি অপরিপক্ক আম বাজারজাত করবে না। কেউ করলে অন্য আমচাষিরা তা প্রতিরোধ করবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কর্মাস এর সভাপতি আব্দুল ওয়াহেদ মতবিনিময় সভায় বলেন, ম্যাংগো ক্যালেন্ডার এর কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কানসাট আমবাজারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার অনান্য বাজারে পাঁকা আম সাড়ে ৪২ কেজি এবং কাঁচা আম ৪৫ কেজি করে মণে বিক্রি করলে সকলে উপকৃত হবেন। এছাড়া অনলাইন উদ্যোক্তাসহ সকল আম চাষীকে ডাক বিভাগের সরকারি সেবার মাধ্যমে সারাদেশে আম পাঠানোর অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ বলেন, আম চাষি ও অনান্য সকলের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই বছর কোন ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। গাছ থেকে কেউ যেন অপরিপক্ক আম হারভেস্ট না করেন সেদিকে সবাইকে নজর রাখার অনুরোধ করছি। এছাড়া আম চাষি ও আড়তদার মিলে একত্রে যেন পাঁকা আম সাড়ে ৪২ কেজি এবং কাঁচা আম ৪৫ কেজি করে মণে বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করছি। প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমির আম বাগান থেকে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসএম রুবেল ‘ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা তাং- ৮- ৫- ২০২৫ মোবাইল নম্বর – ০১৭৫৬৯১১৯৪৬/

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি'র) বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন : এমপি সেলিম

শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন : এমপি সেলিম

3 years ago
বাঁশখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন