• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

থানায় জিডির এক ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ

by S M Rubel
December 9, 2024
in Uncategorized
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

থানায় জিডির এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে পুলিশ

অপরাধ দমন ডেক্স

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি করার ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর নয়, এক থেকে দুই ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ অফিসার।

তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন। সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না। আমার কাজ সেবা দেওয়া।

উদাহরণ দিয়ে কমিশনার বলেন, তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক, সমস্যা নেই। সেজন্য আমি কমিশনার জবাবদিহি করবো। কেনো ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দিবো। মামলা হোক, জিডি হোক সমস্যা নাই কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হবার কথা, সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেবার কথা সেটার জিডিই হতে হবে।

নতুন একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগে জিডি হবার ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো। কিন্তু এখন সেসময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়, জিডি নথিভুক্ত হবার দুই থেকে এক ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থা চালু হবে। 

তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। মামলা নেবার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন।

তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ডিএমপিতে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি চাই সেবা প্রদানে রেসপন্স টাইম কমিয়ে নিয়ে আসা। অভিযোগের প্রেক্ষিতে যেন তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পান।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত দুইজন

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত দুইজন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বেলকুচি উপজেলা নির্বাচন কমিশনারের নেতৃত্বে বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয় পরিদর্শন করলেন।

বেলকুচি উপজেলা নির্বাচন কমিশনারের নেতৃত্বে বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয় পরিদর্শন করলেন।

3 years ago

নওগাঁয় সন্ত্রাসী বাহীনি দ্বারা অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা থানায় অভিযোগ  

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন