
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান : অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, ২১ টি মোবাইল , পাঁচটি ল্যাপটপ, ১৬ টি পার্সোনাল কম্পিউটার, নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা সহ নওগাঁ জেলার শীর্ষ অনলাইন জুয়ারি সহ ১৫ জন অনলাইন জুয়ারী গ্রেফতার।
গত ১৪/৫/২৬ খ্রিঃ ২২.৫৫ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সার্কেলে এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং অফিসার ইনচার্জ খোরশেদ আলম এর নেতৃত্বে মান্দা থানার বিশেষ একটি টিম অনলাইন পরিচালনা, অর্থপাচার, এবং অনলাইন জুয়ায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা ১। মোঃ সোহেল হোসেন (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ জামিলা বিবি, ২। মোঃ রবিউল ইসলাম (১৯), পিতা-মোঃ জামিরুল ইসলাম, মাতা-মোছাঃ রেবেকা বেগম, উভয় সাং-কাশোপাড়া (ফকিরপাড়া), থানা-মান্দা, ৩। মোঃ সোহেল রানা (২০), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ জাহানারা বিবি, সাং-মুড়িহারী, থানা-নিয়ামতপুর, সর্ব জেলা-নওগাঁ। অনলাইনে জুয়া খেলার অপরাধে প্রধান আসামি এবং মূল হোতা মোঃ সোহেল হোসেন বাসায় অভিধান পরিচালনা করে তল্লাশি করে নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা ৬(ছয়)টি মোবাইল ২(দুই)টি ল্যাপটপ,পাঁচটি পিসি ইতি মনিটর জব্দ তালিকা বলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারা মোতাবেক নিয়মিত মামলা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় সার্কেলে এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং অফিসার ইনচার্জ খোরশেদ আলম এর নেতৃত্বে অপর বিশেষ অভিযানে ১৫/৫/২৬ খ্রিঃ রাত্রি ০৩.৩০ ঘটিকায় দিনবনি হাড়ি সাকিনস্থ জনৈক ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় অভিযান করে একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ।
এখানে রুম ভাড়া করে বেশ কিছুদিন যাবৎ কতিপয় তরুণ অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছে। পুলিশ এই জুয়ার সেন্টারে অভিযান চালিয়ে 12 জন অনলাইন জুয়ারীকে গ্রেফতার করে। এই জুয়াড়িরা বিভিন্ন স্থান থেকে এসে গভীর রাতে অনলাইন জুয়া খেলছিল। এখানে রুমের মধ্যে কম্পিউটার এবং ল্যাপটপ সাজানো রয়েছে যাতে জুয়রীরা এসে সহজেই খেলতে পারে। একই সাথে তারা বিভিন্ন অসামাজিক কাজেও লিপ্ত বলে জনশ্রুতি রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে আসামি ১।আল আমিন (২৮),২। আল মামুন (২২) উভয় পিতা মৃত ইমান আলী, ৩।শাকিল বাবু(১৯),পিা মোঃ আনোয়ার হোসেন, ৪। বদিউজ্জামান অর্ফে বিপ্লব (২০),পিতা রফিকুল আলম ৫।শাফায়েত রাব্বি(১৯), পিতা রেজাউল হক ৬।আরিফ হোসেন (৩০),পিতা মোঃ মাসুদ রেজা, ৭।মুশফিকুর রেজা ওরফে রাতুল (২২),পিতা মোঃ মাসুদ রেজা, ৮।রবিউল ইসলাম (২৬) পিতা হারুনুর রশিদ,৯।নাইস বাবু (২৫),পিতা হায়দার আলী, ১০। মোঃ রোমান বাবু@ রিয়ন (২১), পিতা আবুল কাশেম, ১১।মোঃ নাজমুল হোসেন (২৭),পিতা শীষ মোহাম্মদ, ১২।শাফায়েত ওরফে আপন (১৯),পিতা আলমগীর হোসেন @ মিন্টু।
গ্রেফতার কালে উক্ত আসামিদের হেফাজত হইতে অনলাইন জুয়া খেলার উপকরণ ১৫ টি মোবাইল,১১ টি পিসি,১১ টি মনিটর, কি বোর্ড ১১ টি এবং ৩ তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। আমাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/২২(২)/ ২৪(২)/ ২৭(২) ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে স্যার। এই জুয়া সেন্টারের পরিচালক হচ্ছে আলামিন, বিভিন্ন স্থান থেকে অনলাইনে জুয়া খেলার জন্য এই সেন্টারে লোকজন এসে থাকে। প্রাথমিক অনুসন্ধানে তাদের অনলাইন জুয়ায় ব্যাপক পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।এ সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান অব্যাহত আছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদের তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলা জুড়ে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে। এই অভিযান আগামী দিনগুলিতে আরো জোরদার হবে।



