• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, June 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

by সুমন কুমার ঘোষ
June 8, 2026
in সর্বশেষ
0
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন নওগাঁর পুলিশ সুপারের কাছে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি অভিযোগ আসে। অভিযোগের পর বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তের একপর্যায়ে গত ৭ জুন রাতে হামেদুল ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় হামেদুলের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম ৮ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ কেজি শুকনা গাঁজা এবং মাদক পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত বিশেষ প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় মো. হামেদুল ইসলাম (৩৫) ও মো. রশিদ (৪৪) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই তুলার বাঐল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ট্রাক ও হায়েস মাইক্রোবাসে করে মাদক এনে ওই এলাকায় মজুদ করা হতো। অভিযানে চিহ্নিত বাড়িটির দ্বিতীয় তলার মাটির নির্মিত অংশকে মাদকের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়া আসামিরা স্বীকার করেছে যে,তারা বিভিন্ন সময় সীমান্ত ও অন্যান্য স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মজুদ রাখত এবং পরে নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করত। হামেদুল বাড়ির মালিক হিসেবে প্রতি ৩০ কেজি গাঁজার বিপরীতে ৫ হাজার টাকা করে পেতেন বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূল ও প্রতিরোধে আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিএনপির সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

বিএনপির সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

4 years ago
ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৬

ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৬

2 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

    নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন