• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁর রানীনগর উপজেলায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

by সুমন কুমার ঘোষ
November 4, 2024
in বাংলাদেশ
0
নওগাঁর রানীনগর উপজেলায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলাতে হত্যা মামলার পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রিজিনা (৪০) নামে এক নারী হত্যা মামলার আসামী৷ শনিবার সন্ধ্যায় র‌্যাবের সহযোগীতায় ঢাকার সাভারের তারাপুর মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের মো. দেলোয়ার শাহ্ (৫০), রওশান আরা ওরফে রোমেনা বেগম ওসেনা (৪০), মোছা. হেলেনা বেগম (৩৫), মো. নাইম (২০) ও মোছা. জেমি (১৯)। তারা সবাই একই পরিবারের।
এর আগে ২৮ অক্টোবর এই মামলার আসামী এনতাম ও স্বপনাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার এজাহার নামীয় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের রিজিনার সঙ্গে জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দেলোয়ার শাহ্রে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ আগস্ট বিকালে  দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন রিজিনার জায়গায় কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে শত্রুতার জেরে দলবদ্ধ হয়ে দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন হাসুয়া, লাঠিশোঠা ও রড দিয়ে রিজিনাকে মারধর করে গুরুত্বর জখম করেন। রিজিনাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বগুড়ায় চিকিৎসা শেষে রিজিনাকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। এরপর ৫ সেপ্টেম্বর রিজিনার অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহীতে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর অসুস্থ্য অবস্থায় ৭ সেপ্টেম্বর রিজিনার মৃত্যু হয়। এ ঘটনায় রিজিনার চাচানো বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছি। তথ্য প্রযুক্তির সহযোগীতায় এ মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হলো। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মিথ্যা মামলা দিয়ে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

মিথ্যা মামলা দিয়ে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত।

3 years ago
নওগাঁর সুস্বাদু গুটি আম বাজারে আসছে আগামী ২২মে

নওগাঁর সুস্বাদু গুটি আম বাজারে আসছে আগামী ২২মে

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন