• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁ জেলার ধামুরহাটে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

by সুমন কুমার ঘোষ
May 25, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁ জেলার ধামুরহাটে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৪ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার বড়শিবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বিকেল তিনটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতার বিষয়টি জানিয়েছে র‍্যাব। গ্ৰেফতার ব্যক্তিরা হলেন- ওই এলাকার পাটনিচড়া গ্রামের মৃত লবনা পাহানের ছেলে মিঠু পাহান (৩৬), মৃত মুকুল পাহানের ছেলে এমেশর পাহান (৫৫) এবং বিমল পাহানের ছেলে অনিক পাহান (১৯)। র‌্যাব জানায়, গ্রেফতার মিঠু পাহান এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরি করত। এরপর তার সহযোগী এমেশ্বর পাহান ও অনিক পাহানের মাধ্যমে নওগাঁ জেলার ধামইরহাট থানার বিভিন্ন এলাকায় যুবকদের কাছে ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রি করত। এমন সংবাদে গত কয়েকদিন ধরে র‌্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল চোলাই মদ কেনা-বেচার সময় ধামইরহাট থানার বড়শিবপুর এলাকা থেকে মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহানকে গ্ৰেফতার করে। এ সময় তাদের কাছে থাকা অবৈধভাবে উৎপাদন করা ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর পত্নীতলায় ভুয়া ডাক্তারকে অর্ধলক্ষ টাকা জরিমানা ও তিন মাস জেল

নওগাঁর পত্নীতলায় ভুয়া ডাক্তারকে অর্ধলক্ষ টাকা জরিমানা ও তিন মাস জেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সাইলেন্সার পাইপের ভিতরে ইয়াবা পাচাররের চেষ্টা ব‍্যর্থ করলেন র‍্যাব-৭ চট্রগ্রাম

সাইলেন্সার পাইপের ভিতরে ইয়াবা পাচাররের চেষ্টা ব‍্যর্থ করলেন র‍্যাব-৭ চট্রগ্রাম

3 years ago
ঈশ্বরদীতে উপজেলা পরিষদে কাবাডি খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ইউএনও সহ আহত ১২

ঈশ্বরদীতে উপজেলা পরিষদে কাবাডি খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ইউএনও সহ আহত ১২

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন