• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁ মহাদেবপুরে ৫ মাসেও শুরু হয়নি সরকারী সুপার মার্কেট নির্মাণ কাজ

by Aparadhdamon
November 18, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
নওগাঁ মহাদেবপুরে ৫ মাসেও শুরু হয়নি সরকারী সুপার মার্কেট নির্মাণ কাজ
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে অবৈধ দখলদারদের সরাতে না পাড়ায় সরকারি সুপার মার্কেট নির্মাণ কাজ গত ৫ মাসেও শুরু করতে পারেনি ঠিকাদার। সরকার ডেভেলপমেন্ট ওয়ার্ক হিসেবে উপজেলা শহরের সার পট্টি এলাকার একক্ষন্ড খাস জমিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট সুপার মার্কেট নির্মাণের উদ্দ্যোগ নেয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রথম দফায় দোতলা পর্যন্ত ওই মার্কেট নির্মাণে ৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়। নওগাঁর ইথেন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে এ সুপার মার্কেট নির্মাণের কাজটি হাতিয়ে নেয়।
জানা গেছে, ওইস্থানের খাস জমি অবৈধ ভাবে দখল নিয়ে কিছু দিন ধরে কতিপয় ব্যবসায়ী পেঁয়াজের ব্যবসা করে আসছেন। পেঁয়াজ ব্যবসায়ীদের দখল নেয়া ওই স্থানের সরকারি খাস জমিতে এ সুপার মার্কেট নির্মাণ কাজ শুরুর তারিখ গত ২ জুন শেষ হয়েছে। সম্প্রতি উপজেলা প্রসাশন ওই মার্কেট নির্মাণের সরকারি খাস জায়গা দখল করে নেয়া পেঁয়াজ ব্যবসায়ীদের মৌখিক ভাবে তাদের মালামল দ্রুত অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। ব্যবসায়ীরা প্রশাসনের ওই মৌখিক নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা অব্যহত রাখে সেখানে। গত ১৫ নবেম্বর সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে নেয়া পেঁয়াজ ব্যবসায়ীদের সেখান থেকে উচ্ছেদে অভিযান চালান। এ সময় স্থানীয় একটি মহলের প্রত্যক্ষ মদদে ব্যবসায়ীরা তাদের উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এক পর্যায়ে প্রশাসন তাদের ওই অভিযান বন্ধ করে দেয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলকারী পেঁয়াজ ব্যবসায়ীদের একটা সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা সরকারি খাস জায়গা ছেড়ে না দিলে এবং ওই মার্কেট নির্মাণে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পেঁয়াজ এবং ফুট পাতের খুচরা নতুন ও পুরাতন জামা-কাপড় ব্যবসায়ীরা জানান, অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণকৃত মার্কেটের রুমে তাদের ব্যবসা করার নিশ্চয়তা পেলে তারা তাদের মালামাল স্বেচ্ছায় অন্যত্র সরিয়ে নিবেন।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈকত কুমার দাস বলেন, এ সুপার মার্কেটটির কাজ শুরুর কথা ছিল গত ২ জুন এবং শেষ করার তারিখ ছিল আগামী ১ জুন ২০২৩। তবে পেঁয়াজ ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাস সম্পত্তি দখলমুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সময়মত নির্মান কাজ শুরু করতে পারেনি বলে ওই প্রকৌশলী জানান।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
তিন থানা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি

তিন থানা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চুনতি রক্ষায় আমরা টংকাবতীর বুকে ময়লার স্তুপ অপসারনের দাবীতে মানববন্ধন

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চুনতি রক্ষায় আমরা টংকাবতীর বুকে ময়লার স্তুপ অপসারনের দাবীতে মানববন্ধন

2 years ago

জামালপুর জেলা সমাজসেবার উদ্যোগে একজন ভিক্ষুক কে পূনর্বাসনে সহায়তা প্রদান-

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন