• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, April 21, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলন

২০১ গ্রাহকের নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

by Md. Nazmul Islam
November 3, 2025
in E-Paper, জীবনযাপন, বাংলাদেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ
0
পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা দায়েরের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে ‘ঈশ্বরদী সচেতন নগরবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী সমাবেশে স্থানীয় ২৫টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা মানববন্ধন, পথসভা ও স্লোগানের মধ্য দিয়ে মামলাকে ‘হয়রানিমূলক ও অন্যায্য’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করা হলে এবং প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলের ঘোষণা না এলে ঈশ্বরদীতে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা নেসকোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও মিটার রিডার নজরুল ইসলামকে গ্রেপ্তারেরও দাবি জানান।

পথসভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, শিল্প ও বণিক সমিতির সভাপতি নানু রহমান, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ব্যবসায়ী নেতা আকরাম রায়হান বাবু ও ছাত্রনেতা হাসানুজ্জামান আয়নালসহ অনেকে।

আন্দোলনের অন্যতম সংগঠক মাহবুবুর রহমান পলাশ বলেন, আমরা বিদ্যুৎ গ্রাহক। ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করার সাংবিধানিক অধিকার আমাদের রয়েছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
নওগাঁর মহাদেবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

নওগাঁর মহাদেবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চট্টগ্রামের পাহাড়তলী হতে চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে ইয়াবা সহ আটক ১

চট্টগ্রামের পাহাড়তলী হতে চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে ইয়াবা সহ আটক ১

3 years ago
নওগাঁর মহাদেবপুরে ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮

নওগাঁর মহাদেবপুরে ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮

4 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন