• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, June 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

মহাদেবপুর উপজেলায় ফসলি জমির ধান ক্ষতির শঙ্কা

by Aparadhdamon
November 6, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
মহাদেবপুর উপজেলায় ফসলি জমির ধান ক্ষতির শঙ্কা
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাগদানা গ্রামের কৃষক রশিদুল আলম বলেন, ‘দেড় বিঘা জমিতে ব্রিধান-৪৯ জাতের ধানের আবাদ করেছিলাম, যেখানে কমপক্ষে ৩০ মণ ফলন পাওয়ার আশা ছিল। কারেন্ট পোকা সেই জমির প্রায় অর্ধেক ধান সাফ করে ফেলেছে। প্রায় দেড় হাজার টাকার বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও শেষ রক্ষা করতে পারিনি। একদিকে বাজার নকল কীটনাশকে সয়লাব, অন্যদিকে সঠিক কৃষি পরামর্শও পাওয়া যায়নি। ফলে বিপুল ক্ষতির মধ্যে পড়তে হয়েছে।’ নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন , এ বছর আবহাওয়া অনুকূল থাকায় জেলার প্রায় সব মাঠের ফসলই ভালো অবস্থায় আছে। তবে সব জমিতেই ইঁদুরের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। ইঁদুরের উপদ্রব, ব্লাস্ট রোগ ও কারেন্ট পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার্থে চাষীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নিয়মিত কৃষি পরামর্শ দেয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারো কিছু জমিতে ব্লাস্ট রোগ ও কারেন্ট পোকার আক্রমণ আছে। আলোকফাঁদ ব্যবহার করে পোকার উপস্থিতি শনাক্ত করে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণে কৃষি বিভাগ কাজ করছে। চাষীরা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি সচেতন উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, কোথাও পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগ হলে তাত্ক্ষণিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে তা দমন করছেন। কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে। এর পরও যদি কোথাও ব্যাপক হারে পোকার আক্রমণ হয় বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। ফসল ঘরে তোলার আগ মুহূর্ত পর্যন্ত চাষীরা সচেতন থাকলে এ বছর কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা সহজেই অর্জিত হবে বলে আশাবাদী কৃষি বিভাগের এ কর্মকর্তা।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
মোটরসাইকেল চালকের স্ত্রীকে টান দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে

মোটরসাইকেল চালকের স্ত্রীকে টান দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চাঁপাইনবাবগঞ্জে রুট অব লাইফের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2 years ago
চারঘাটে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা

চারঘাটে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা

1 year ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন