বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ: ইতিবাচক সাড়া দিচ্ছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলু।

গত কয়েকদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার এবং বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন প্রার্থনা করছেন।

গণসংযোগকালে নাজিম লাভলু বলেন, “বালুয়াকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সেবক হয়ে এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে চাই।”

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও স্থানীয় সচেতন নাগরিকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণায় বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। স্থানীয় ভোটাররাও তাঁর ওপর আস্থা রেখে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *